×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০১-১৮
  • ৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলার লক্ষ্যে ”ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কার, স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তিন দিন ব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৩। উত্তরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মেলায় তাদের উদ্ভাবিত গবেষণা প্রকল্প গুলো প্রদর্শন করার সুযোগ পাবে।
ইন্সটিটিউট অব মাইনিং , মিনারোলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) , বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ওই মেলার আযোজন করেছে। জয়পুরহাট জেলা শহরের খনজনপুর পলিবাড়ি এলাকায় অবস্থিত ইন্সটিটিউট অব মাইনিং , মিনারোলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) চত্বরে আয়োজিত তিন দিন ব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথি থাকবেন জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইন্সটিটিউট অব মাইনিং , মিনারোলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ নাজিম জামান। ইন্সটিটিউট অব মাইনিং , মিনারোলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. প্রদীপ কুমার বিশ্বাস জানান, ইতোমধ্যে মেলায় শিক্ষার্থীদের গবেষণা প্রকল্প প্রদর্শনের জন্য স্টল বসানোসহ অন্যান্য প্রস্তুতি মূলক কাজ সম্পন্ন করা হয়েছে। উত্তরাঞ্চলের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবিত দেড় শতাধিক শিল্পকর্ম এমেলায় প্রদর্শনের সুযোগ পাবে বলে জানান, আয়োজকরা। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat