×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০১-১৮
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু  মন্ত্রী  ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শত সড়ক উদ্বোধন কর্মসূচির আওতায় সম্প্রতি নির্মিত নরসিংদী জেলাধীন ঢাকা-সিলেট মহাসড়ক থেকে শুরু হওয়া জিহাসতলা-শেখের চর জেলা মহাসড়কের উদ্বোধনী ফলক ভেঙ্গে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি আজ এক বিবৃতিতে বলেন, উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী ফলক ভেঙ্গে ফেলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। 
রাতের অন্ধকারে যারা এ ধরনের নাশকতামূলক কর্মকা- চালায় এবং যারা দেশের সম্পদ ধ্বংসে লিপ্ত হয় তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।    
ওবায়দুল কাদের বলেন, দেশ বিরোধী ও উন্নয়ন বিরোধী চিহ্নিত গোষ্ঠী এই ধরনের হীন চক্রান্তের সাথে জড়িত। তাদের এই অপচেষ্টার কারণে বার বার দেশের উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। এই অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত এবং প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা না থাকলে এদেশের উন্নয়ন ও অগ্রগতি আরও ত্বরান্বিত হতো।
 আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একদিনে শত সড়ক উদ্বোধন করে বিশ^সভায় এক অনন্য নজির স্থাপন করেছেন। যা বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রায় মাইলফলক স্পর্শকারী একটি অর্জন।  আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ভিশনারি পদক্ষেপের ফলে শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে ওঠেছে। তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত একদিনে শত সড়ক উদ্বোধনের কৃর্তিত্ব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এদেশে একটি রাজনৈতিক অপশক্তি রয়েছে যারা এদেশের উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধিকে সহ্য করতে পারেনা। জনগণের ভাগ্যোন্নয়ন ঘটলে তাদের গাত্র দাহ হয়Ñ তারা অন্তজর্¦ালায় ভোগে।’
হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের নজির পৃথিবীতে বিরল উল্লেখ করে জনগণের ভাগ্যোন্নয়নের প্রধান প্রতিবন্ধক এই রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান ওবায়দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat