×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০১-২৩
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ তার সংসদ ভবনের কার্যালয়ে ঢাকায় নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী। আন্তর্জাতিক ফোরামে জাইকা বাংলাদেশকে সব সময় সহযোগিতা দিয়ে আসছে। দুইদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারকরণে সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর ও মতবিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন জরুরি। এর মাধ্যমে দুদেশের সংসদ সদস্যগণ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও জাপানের সাধারণ ইস্যুতে কাজ করতে পারবে। এসময় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানের বিনিয়োগ বৃদ্ধির জন্য রাষ্ট্রদূতকে কাজ করার অনুরোধ জানান স্পিকার।
বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্যের প্রশংসা করে নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশ জাপানের অনেক পুরনো বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীল আর্থ-সামাজিক পরিস্থিতি ও চলমান উন্নয়ন প্রশংসনীয়। বাংলাদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। এসময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে জাপান সফরের আমন্ত্রণ জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পদ্মা সেতু চালুর মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনন্য মাত্রায়, যা সমগ্র দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। মাতাড়বাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে পানিপথে যোগাযোগব্যবস্থা আরো উন্নত হবে বলে অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত। 
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat