×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০১-২৪
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুয়েতের মন্ত্রিসভা সোমবার পদত্যাগ করেছে। বিরোধী নেতৃত্বাধীন পার্লামেন্টের সাথে বিরোধের জের ধরে তারা পদত্যাগ করলেন। খবর সিনহুয়ার।
কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা পরিবেশিত খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ যুবরাজ শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র কাছে মন্ত্রি সভার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিস্তারিত কোন ব্যাখা না দিয়ে মন্ত্রিসভার বিবৃতির উদ্ধৃতি দিয়ে কুনা জানায়, কার্যনির্বাহী এবং আইন প্রণয়ন কর্তৃপক্ষের মধ্যে বিরোধের জেরে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় তারা পদত্যাগ করেন।
মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশন ডাকার কথা ছিল।
অক্টোবরে শপথ গ্রহণকারি বিদায়ী মন্ত্রিসভা ছিল কুয়েতে বিগত তিন বছরের মধ্যে ষষ্ঠ মন্ত্রিসভা। গত সেপ্টেম্বরে দেশটিতে বিরোধী নেতৃত্বাধীন একটি পার্লামেন্ট গঠন করা হয়। এক দশকের মধ্যে কুয়েতে এটি ছিল ষষ্ঠ নির্বাচন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat