×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০১-২৫
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়া ‘শ^াসযন্ত্রের অসুস্থতার’ কারনে রাজধানী পিয়ংইয়ংয়ে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করেছে।
বুধবার এক খবরে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।
সিউল ভিত্তিক এনকে নিউজের খবরে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের বাসিন্দাদের বুধবার থেকে রোববার পর্যন্ত তাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া প্রতিদিন তাদের একাধিক তাপমাত্রা পরীক্ষার ফলাফল অবশ্যই জমা দেয়ার কথাও বলা হয়েছে।
খবরে বলা হয়, নোটিশে কোভিড-১৯ এর উল্লেখ না করে বলা হয়েছে সম্প্রতি রাজধানীতে সাধারণ ঠান্ডা জনিত রোগ ছড়িয়ে পড়েছে।
এদিকে এর আগে পিয়ংইয়ংয়ের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘এনকে নিউজ’ বলেছে, লকডাউনের আভাস পেয়ে রাজধানীর বাসিন্দাদের মধ্যে কেনাকাটার ধুম পড়ে গিয়েছিল।
তবে দেশটির অন্যান্য এলাকাতেও লকডাউন জারি করা হয়েছে কি-না তা স্পষ্ট নয়। দেশটির সরকারি সংবাদ মাধ্যম নতুন কোন পদক্ষেপের কথা ঘোষণা করেনি।
উত্তর কোরিয়ায় বর্তমানে সাইবেরীয় অঞ্চলের মতো ঠান্ডা পড়ছে। দেশটির তাপমাত্রা মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর কোরিয়া গত বছর এপ্রিলে প্রথম করোনা ছড়িয়ে পড়ার কথা স্বীকার করেছিল। মাত্র তিন মাসের মাথায় তা নিয়ন্ত্রণেরও ঘোষণা দিয়ে উত্তর কোরিয়া একে অলৌকিক বলে বর্ণনা করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat