×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০১-২৭
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটে সনাতন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভারতের সহকারি হাই কমিশনার (রাজশাহী) মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ঠতম দেশ।
আজ শুক্রবার জয়পুরহাট শিবমন্দির চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে সহকারী হাইকমিশনার এসব কথা বলেন। জয়পুরহাট সনাতন পরিবার শীতবস্ত্র বিতরণের আয়োজন করে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জনগণের পাশে থাকতে পেরে ভারতের জনগন গর্ববোধ করে। দু’দেশের মধ্যে সুসম্পর্ক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারত সব সময় বাংলাদেশের পাশে থেকে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়াল প্রমূখ।
জয়পুরহাট সনাতন পরিবারের সভাপতি জীবন কুমার (মিলন) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা শেষে শতাধিক অসহায় ও দুস্থ সনাতন সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পরে কেন্দ্রীয় বারোয়ারি মন্দির চত্বরে আয়োজিত অপর একটি অনুষ্ঠানে যোগদান করেন ভারতের সহকারি হাই কমিশনার। সেখানেও তিনি সনাতন সম্প্রদায়ের অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat