×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০১-২৭
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্রীড়ার মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের সুনাম বেড়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াকে প্রধান্য দিয়ে এর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। পাশাপাশি খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। ফলে তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়ার সৃস্টি হচ্ছে।  
তিনি বলেন, খেলাধূলায় জয় পরাজয় বড় কথা নয়। খেলায় অংশ গ্রহনই মূখ্য। এতে করে শরীর ও মন সুস্থ্য থাকে। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় অংশগ্রহন করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন। 
তিনি আজ সকালে মুক্তাগাছা আরকে হাই স্কুল মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
অনুষ্ঠানে আরকে হাই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি একেএম লুৎফর রহমান, মুক্তাগাছা পৌরসভার মেয়র আলহাজ বিল্লাল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু, উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, উপজেলা শিক্ষা অফিসার শাহাদত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এদিন প্রতিমন্ত্রী উপজেলার গাবতলী উচ্চ বিদ্যালয়েও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমাণ্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat