×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-২৭
  • ৯৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশী ১০টি কোম্পানী ‘টেস্কওয়ার্ল্ড ইউএসএ/এপারেল সোর্সিং ইউএসএ ২০২৩’ শীর্ষক  তিন দিনব্যাপী অনুষ্ঠেয় বাণিজ্য মেলায় অংশ নেবে। নিউ ইয়র্কে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে।
আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস এসোসিয়েশন এর সভাপতি হোসেনের নেতৃত্বে সংগঠনটি একটি বিশেষ বাংলাদেশী প্যাভিলনসহ এই বাণিজ্য মেলায় অংশ নেবে।
বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের পণ্য এসোসিয়েশনের পক্ষ থেকে প্যাভিলয়নে ক্রেতাদের কাছে উপস্থাপন করা হবে।
সূত্র জানায়, ২২টি দেশের মোট ৩২৪ প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে। চীন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার প্যাভিলন থাকবে এ মেলায়। চীনের ১৭৫টি প্রতিষ্ঠান অংশ নেবে এ মেলায়।
বাংলাদেশের যে সব কোম্পানী  নিউইয়র্ক মেলায় অংশ নেবে সেগুলো হল:-আরজিন্স প্রডিউসার লি., হাম-মীম ডেনিম, পাওনিয়ার ডেনিম, ম্যাস্ক উইল বিডি, পেঙ্গনু গ্রুপ, ভেরো স্টাইল, টোটাল এ্যাপারেল, এনটুএন সোর্সিং। এ সব কোম্পানী  বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস এসোসিয়েশন এর আওতায় মেলায় অংশ নেবে। তাছাড়া ঢাকা ফারইষ্ট এবং উইকিটেক্স বিডি (ইন্টারলিংক ড্রেসেস) সরাসরি মেলায় অংশ নেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat