×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০২-০৩
  • ৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফুটবল সুপারস্টার আর্জেন্টিনাইন লিওনেল মেসি বলেছেন, পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার কোন সমস্যা নেই। আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক দৈনিক ওলে’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, ২০২৬ সালের বিশ^কাপে খেলার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যায় না।
আর্জেন্টাইন জনপ্রিয় পত্রিকাটিকে সাক্ষাৎকার দেয়ার সময় মেসির প্রতি প্রশ্ন ছিল ২০২৬ সালের বিশ^কাপে তার অংশগ্রহনের সম্ভাবনা আছে কিনা। কাতার বিশ^কাপে ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা পিএসজি সতীর্থ এমবাপ্পের সঙ্গেও তার সম্পর্কের বিষয়টি জিজ্ঞেস করা হয়। জবাবে মেসি বলেন. এমবাপ্পের সঙ্গে খেলা শেষে আমার কথা হয়েছে। সেটি উৎসবের পরই শেষ হয়ে গেছে। তিনি বলেন, হ্যাঁ আমরা ম্যাচ ও বিশ^কাপ পরবর্তী উৎসব নিয়ে কথা বলেছিলাম। আর্জেন্টিনায় জনগণ কি করেছে, আমি কখন ছুটি কাটিয়েছি .,।’
মেসি বলেন, এর বেশী আর কিছুই হয়নি। আমার সঙ্গে তার সবকিছুই ঠিকঠাকভাবে হচ্ছে। বিশ^কাপে হারের অভিজ্ঞতাও বর্ননা করেন মেসি। বলেন,‘ আমি মুদ্রার অপর পিঠ ও দেখেছি। ২০১৪ সালের ফাইনালে জার্মানির কাছে হেরেছিলাম। তবে ম্যাচের পর কি ঘটেছে সেটি আমি শুনতে চাইনি। বাস্তবতা হচ্ছে ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে আমার কোন সমস্যা হয়নি।’
পরবর্তী বিশ^কাপে অংশগ্রহন প্রসঙ্গে মেসি বলেন, ‘বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন। আমি ফুটবল খেলতে ভালোবাসি, খেলাটা আমি উপভোগ করি, যদি শারীরিকভাবে ফিট থাকি, তাহলে চালিয়ে যাব। পরবর্তী বিশ্বকাপ এখনো দেরি আছে। আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে, এর ওপর নির্ভর করছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat