×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০২-০৩
  • ৯৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি সব সময় গণতন্ত্রের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে । বিশ^ দেখছে বাংলাদেশে শুধু শেখ হাসিনার নেতৃত্বই প্রয়োজন।
আজ শুক্রবার বিকেলে ঝালকাঠি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেন, বিএনপি প্রথমে বলা শুরু করলো, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। যে নেত্রী সরকারের কাছে মুচলেকা দিয়ে কারাগার থেকে বাসায় বসে চিকিৎসা নিচ্ছে। খালেদা জিয়ার পরিবার বলে দেশে চিকিৎসা হবে, কয়েকজন বিএনপি নেতা তাকে বিদেশে চিকিৎসার আন্দোলন করার চেষ্টা করেছিল, তাতে জনগণ সাড়া দেয়নি। তাদের সে আন্দোলন ব্যর্থ হয়েছে। পরবর্তীকালে তারা তত্ত্বাবধায়ক সরকার ও জাতীয় সরকার বলে আন্দোলন করছিল, জনগণ তাতেও সাড়া দেয়নি। এখন তারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। আজকে করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশে^ অর্থনৈতিক মন্দা চলছে, এর পরেও বাংলাদেশ অনেক ভালো আছে। শুধুমাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat