×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৩-০২-০৭
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পেরুর দক্ষিণাঞ্চলে ভূমিধসে ১৫ জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় এখনো দু’জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
আরেকুইপা অঞ্চলের ন্যাশনাল সিভিল ডিফেন্স ইনস্টিটিউট অধিদপ্তর জানায়,  ‘এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।’ সেখানে প্রবল বর্ষণের কারণে রোববার কাদার ঢল ও পাথর ধস শুরু হয়।
ভূমিধসে নিকোলাস ভ্যালকারসেল নামের একটি এলাকার চারটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকুইপার গভর্নর রোহেল সানচেজ ‘ক্যানাল এন’ টেলিভিশনকে বলেন, ‘এই চারটি গ্রামের পরিস্থিতি সত্যিই খারাপ।’
গভর্নর আরো বলেন, এ সময় ওই সব গ্রামের কাছাকাছি বিভিন্ন পাহাড়ে খনি শ্রমিকরা কাজ করছিল এবং সম্ভাবত তারা ভেসে গেছে।
সানচেজের মতে, এতে আরেকুইপায় থাকা প্রায় ১২ হাজার মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরেকুইপার কর্মকর্তারা রাজধানী লিমার সরকারকে এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করতে বলেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat