×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০২-০৮
  • ৪২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের পুনর্বাসনে কাজ করছে সরকার। তিনি বলেন, দেশকে ভিক্ষুক মুক্ত করার কাজও চলমান রয়েছে। 
মন্ত্রী আজ বুধবার রাজধানীর মিরপুরস্থ সরকারি আশ্রয়কেন্দ্রে ভিক্ষুক পুনর্বাসনের জন্য অস্থায়ী শেড উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, ভিক্ষাবৃত্তি অসম্মানজনক কাজ। মিরপুর আশ্রয়কেন্দ্রে বহুতলবিশিষ্ট ভবন নির্মাণ করে রাজধানীতে ভিক্ষাবৃিত্ততে নিয়োজিতদের আশ্রয় ও কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করা হবে।
মন্ত্রী আরও বলেন, সরকার গৃহহীনদের ঘর ও জমি প্রদান করছে।  সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুস্থ জনগোষ্ঠীকে ভাতা,  কর্মমুখী প্রশিক্ষণ ও স্বাবলম্বী হওয়ার জন্য অনুদান প্রদান করছে। তারপরও কিছু লোক ভিক্ষাবৃত্তি থেকে সরে আসছেনা।  ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু ও সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। 
এর আগে মন্ত্রী ভিক্ষুক পুনর্বাসনে নব নির্মিত অস্থায়ী শেড উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat