×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০২-১৯
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, আগামীকাল থেকে সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। 
তিনি বলেন, ক্যাম্পেইনে দেশের ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে নীল রঙের ক্যাপুসল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লক্ষ শিশুকে লাল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে। 
মন্ত্রী আরো বলেন, দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট প্রায় ২ কোটি ২০ লক্ষ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাহিদ মালেক আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়, সকল ধরনের শিশু মৃত্যু হার ২৪ ভাগ হ্রাস করে এবং হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমে আসে। এজন্য আগামীকাল থেকে শুরু হওয়া ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে তা সকলকে নিশ্চিত করতে হবে।
তিনি বলেন,  ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরাট একটি টিম কাজ করবে। এই টিমে ২ লাখ ৪০ হাজার স্বাস্থ্যসেবী এবং প্রায় ৪০ হাজার স্বাস্থ্যকর্মী রয়েছে । এরা আগামীকাল থেকেই দায়িত্ব পালন শুরু করবে।
আগামীকাল সোমবার দিনব্যাপী সারাদেশের সকল সরকারি স্বাস্থ্যকেন্দ্র সহ নিকটস্থ ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্র হতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। 
তবে এই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে।  এ সময় ৬ মাসের কম বয়সী, ৫ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat