×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০২-২১
  • ৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শাহজাহানপুর গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে আরাফাত হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার সকালে। আরাফাত ওই গ্রামের মতুর্জ হোসেনের ছেলে। সে একজন ফুটবল খেলোয়াড় ছিলেন।
আরাফাতের পরিবার থেকে এই ঘটনাকে হত্যাকান্ড বলে অভিযোগ করেছে। অপরদিকে পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা সঠিকভাবে বলা সম্ভব নয়।

আরাফাতের বাবা মতুর্জ হোসেন গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন, তার ছেলে একজন ভালো ফুটবল খেলোয়ার ছিল। বিভিন্ন ফুটবল খেলায় সে চুক্তিতে ফুটবল খেলতো। একই সঙ্গে সে ভাংড়ির ব্যবসা করতো। ঘটনার রাতে শাহজাহানপুর বাজারে পালা গানের আসর বসে। রাত ১০টার দিকে গ্রামের মৃত সুরমান আলীর ছেলে বুদ্ধু(২২) নামের এক নেশাগ্রস্থ যুবক তাকে গানের অনুষ্ঠানে যাবার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আরাফাত রাতে আর বাড়ি ফেরেনি। রাতেই আরাফাতকে হত্যা করা হয়। সকালে স্থানীয় লোকজন আরাফাতকে শাহজাহানপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাঁশ ঝাড়ে একটি গাছের সাথে ফাঁসি নেওয়ার মতো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারের লোকজনকে খবর দেয়। বিষয়টি দ্রুত থানা পুলিশকে জানানো হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে । আরাফাতের লাশ উদ্ধারের পর বদ্ধুকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বুঝা জাবে সে আত্মহত্যা করেছে না কি তাকে কেও হত্যা করেছে ? বুদ্ধুকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat