×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০২-২৪
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি বিদেশীদের কাছে ধর্না দিচ্ছে। তাদের ধর্না দেয়া রাষ্ট্রে সংবিধান অনুযায়ী নির্বাচন হয়। তাই বিদেশী রাষ্ট্রগুলো কখনো অসাংবিধানিক কথা বলতে পারে না।
আজ শুক্রবার ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শ্রামিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের প্রতিটি পর্যায়ের শ্রমিকদের সকল দাবি দাওয়া পূরণ করছেন। আওয়ামী লীগ উন্নয়নে বিশ^াস করে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছেন, এখন স্মার্ট বাংলাদেশ গড়বেন। তাই আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।
জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মতিউর রহমান এস.আর এম মানিক হাওলাদারের সভাপতিত্বে  সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ-আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও জেলা রিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাহারুল মাঝি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat