×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০২-২৪
  • ৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানে অনুষ্ঠেয় ২য় জুনিয়র (অনূর্ধ্ব-২০) ওয়ার্ল্ড কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩’র ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে কাল সন্ধ্যায় ইরানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। ইরানের উর্মিয়া শহরে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য আজ ১২ সদস্যের দল ঘোষনা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো জুনিয়র ওয়ার্ল্ড কাবাডিতে অংশ নিতে যাচ্ছে। প্রথম আসরে তৃতীয় হওয়া বাংলাদেশ দলের এবারের লক্ষ্য ফাইনাল খেলা। টুর্নামেন্টে অংশ নেয়া ১৬টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে।
বাংলাদেশ কাবাডি স্টেডিয়াম গ্রাউন্ডে আজ ফেডারেশনর সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের উপস্থিতিতে দল ঘোষণা করেন সহ-সভাপতি হাফিজুর রহমান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।
আইজিপি কাপ যুব কাবাডির চুড়ান্ত পর্ব থেকে ৫০, আঞ্চলিক পর্ব থেকে ৪, জাতীয় ক্রীড়া পরিষদের(এনএসসি) প্রতিভা অন্বেষন থেকে ১৫, বিকেএসপি থেকে ১৩ জনসহ মোট ৮২ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এরপর তাদেরকে নিয়ে ভারতীয় কোচ শ্রীনিবাস রেড্ডির অধীনে ২ মাস ধরে আবাসিক ক্যাম্পের আয়োজন করে কাবাডি ফেডারেশন।
দুই ধাপে ট্রায়াল নিয়ে এদের মধ্য থেকে ১৮ জন বাছাই করে তাদের নিয়ে ১ মাসের ক্যাম্প শেষে ১২ জনের দল চুড়ান্ত করা হয়েছে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন প্রথম আসরে অংশ নেওয়া লাল সবুজ দলের একমাত্র খেলোয়াড় উজ্জাপন চাকমা।
অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, চাইনিজ তাইপে, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, নেপাল, ইরাক, তুর্কমেনিস্তান, কেনিয়া, উগান্ডা, জর্জিয়া, আজারবাইজান ও এস্তোনিয়া।
বাংলাদেশ জুনিয়র কাবাডি দল:
রোহন মিয়া, তসলিম উদ্দিন, জুয়েল ইসলাম, আবু রায়হান, ইব্রাহিম খলিল, মাহবুবুর রহমান ইমরান, মো. ফেরদৌস, আবুজার সরকার, উজ্জাপন চাকমা(অধিনায়ক), নাহিদ হাসান, শাহ মোহাম্মেদ শাহান, মহিম হোসাইন।
স্ট্যান্ড বাই: ফাহিম আলী, মিনহাজুল রাব্বী ও তামবীর মিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat