×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০২-২৮
  • ৮৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষাক্ষেত্রে নাটোর জেলায় চলনবিলের প্রভাব : সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সংলাপে বক্তারা বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় গুণগতমানের শিক্ষা নিশ্চিত করার কোন বিকল্প নেই। এক্ষেত্রে ভৌগলিক এলাকাভিত্তিক শিক্ষার সমস্যা এবং উত্তরণের উপায় চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এক্ষেত্রে চলনবিলের জীবন ও জীবিকার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষার বিস্তার ঘটানো গেলে এ এলাকার শিক্ষা তথা দেশের উন্নয়ন নিশ্চিত হবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, চলনবিলের শিক্ষা উন্নয়নে অগ্রাধিকার ক্ষেত্রসমূহ হচ্ছে-শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত কমিয়ে আনা,প্রত্যেক উপজেলায় মডেল শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, প্রযুক্তি নির্ভর শিক্ষার বিস্তার, কেন্দ্রীয় বিজ্ঞান ল্যাবরেটরি স্থাপন, কমিউনিটি লার্নিং সেন্টার স্থাপন ইত্যাদি।
শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র’র সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা স্বাগত বক্তব্য দেন।
উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান এবং ‘আলো’ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat