×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৩-২১
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,   প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ তথ্য-প্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞান ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন।
সোমবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড ও সুইডেন দূতাবাস, বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘নর্ডিক দিবস ২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিকতার ভেনডসন, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা ভার্গ ভন লিন্ডে, ডেনমার্কের অ্যাম্বাসেডর উইনি এস্ট্রাপ পিটারসেন এবং ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিটভা রুকু রুন্ডে অংশগ্রহণ করেন।
ড.শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে নর্ডিক দেশগুলোর সহায়তা প্রয়োজন। বাংলাদেশে নর্ডিক দেশগুলোর উন্নয়ন সহযোগিতা ও চমৎকার সম্পর্ক বিরাজমান।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পথে নর্ডিক দেশগুলোর সহায়তা বাংলাদেশের জনগণ সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ নর্ডিক দেশগুলোর সাথে কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে। নর্ডিক দেশগুলোর সাথে উন্নয়ন-সহযোগী হিসেবে এই সম্পর্ক আরও দৃঢ় ও টেকসই হওয়া জরুরী।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কুটনৈতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat