×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৩-২২
  • ৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি আশা প্রকাশ করেন, দেশের গণতন্ত্র আরও সুসংহত করতে একযোগে সকল রাজনৈতিক দল ও সংগঠনগুলো কাজ করবে। বুধবার (২২ মার্চ) নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একথা বলেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে আরিফুর রহমান দোলন বলেন, ‘আপনার মতো একজন বীর মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক ব্যক্তিত্বের ধীরস্থির এবং দৃঢ় কণ্ঠের প্রতিধ্বনি আমাদের সবার হৃদয় আর কণ্ঠেও ছড়িয়ে পড়ুক।’

অন্যদিকে মো. সাহাবুদ্দিনের মমতাভরা কণ্ঠে বললেন, ‘পাশে ছিলাম, আছি, থাকবো। আমাদের প্রত্যেককে মুক্তিযুদ্ধের চেতনায় দেশমাতৃকার জন্য একযোগে কাজ করতে হবে।’

‘ক্ষুদ্র স্বার্থের চেয়ে বৃহৎ স্বার্থের দিকে নজর দিতে হবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ আর লালন করেই এগিয়ে যেতে হবে’—বলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নবনির্বাচিত রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনে গণমাধ্যমসহ দেশের সকল পেশাজীবী ও বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেন। তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি যেন সঠিকভাবে পালন করতে পারেন সেই জন্য দোয়া চান।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও সাবেক জেলা ও দায়রা জজ মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পরদিন ১৩ ফেব্রুয়ারি মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সেদিনই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদের মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শপথ গ্রহণ করে দায়িত্বভার নেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat