×
ব্রেকিং নিউজ :
১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়া সোমবার স্বল্পপাল্লার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি ছিল তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের পাঁচ বছরের মধ্যকার বৃহত্তম যৌথ সামরিক মহড়া সম্প্রতি শেষ করেছে। আর সিউল ও ওয়াশিংটনের যৌথ উভগামী অবতরণ মহড়া চালানোর এই সময়ে উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।এদিকে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই ধরনের সকল মহড়াকে আগ্রাসনের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখে এবং পিয়ংইয়ং এ ব্যাপারে বারবার সতর্ক করে দিয়ে বলেছে, তারা এসব মহড়ার জবাব দিতে ‘অপ্রতিরোধ্য’ পদক্ষেপ নেবে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলেছে, ‘আমাদের সামরিক বাহিনী উত্তর হোয়াংহাই প্রদেশের জুংওয়া এলাকা থেকে সকাল ৭ টা ৪৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২৪৭ টা) পূর্ব সাগর অভিমুখে উৎক্ষেপণ করা দুটি স্বল্পপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে।’ এটি জাপান সাগর নামে পরিচিত বলেও উল্লেখ করা হয়।তিনি আরো বলেন, ‘আমাদের সামরিক বাহিনী আরো উৎক্ষেপণের বিরুদ্ধে নজরদারি ও সতর্কতা জোরদার করেছে।’এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে জাপানের গণমাধ্যম বলেছে, উভয় ক্ষেপণাস্ত্রই জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনের বাইরে পড়ার আগে একটি অনিয়মিত গতিপথে উড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat