×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৮
  • ৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জেলার তজুমদ্দিন উপজেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়েছে মাধ্যমিক পর্যায়ের ৯০ জন মেধাবী শিক্ষার্থী।
আজ মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যেগে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে এসব ট্যাব প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হোসাইন।
তিনি জানান, এদিন উপজেলার মোট ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রোল নম্বরধারি শিক্ষার্থীরা এসব ট্যাব পেয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat