×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৩-৩০
  • ৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আর মাত্র একটি দিন। এরপরই শুরু হবে পৃথিবীর সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ, আইপিএল। ভারতের ঘরোয়ার টুর্নামেন্ট হলেও আইপিএল নিয়ে তুমুল আগ্রহ সারা বিশ্বের সব ক্রিকেটপ্রেমীর কাছেই। ৩১ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট ঘিরে তাই মাতামাতিও কম নয়।

তবে প্রতিযোগিতার শুরু থেকেই সব ক্রিকেটারকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষ করে বিদেশি ক্রিকেটার পাওয়ার ক্ষেত্রে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোতে অপেক্ষা করতে হবে কয়েকদিন। এসব ক্রিকেটার কয়েক দিন পর এসে দলের সঙ্গে যোগ দেবেন। আবার কিছু ক্রিকেটার মাঝপথে দল ছাড়তে পারেন। বাংলাদেশের সাকিব-লিটনসহ এমন মোট ১৭ ক্রিকেটার রয়েছেন এ তালিকায়।

কলকাতা নাইট রাইডার্স: দলের দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব ও লিটনকে প্রতিযোগিতার শুরু থেকে পাচ্ছে না কেকেআর। ৮ এপ্রিলের পরে দলের সঙ্গে যোগ দেবেন তারা। আবার মে মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে চলে আসতে হবে তাদের।

মুম্বাই ইন্ডিয়ান্স: নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ থাকায় দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস ও ডিওয়াল্ড ব্রেভিসকে শুরুর কয়েকটি ম্যাচে পাবেন না রোহিত শর্মারা।

চেন্নাই সুপার কিংস: ধোনির দলের আবার সমস্যা শ্রীলঙ্কার দুই ক্রিকেটার মহেশ থিকশানা ও মাথিশা পাথিরানাকে নিয়ে। তাদেরও শুরুর কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলিদেরও সমস্যা এক শ্রীলঙ্কান ক্রিকেটারকে নিয়ে। ওয়ানিদু হাসরঙ্গকেও শুরুর কয়েকটি ম্যাচ পাবে না আরসিবি।

গুজরাট টাইটান্স: গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাটও মৌসুমের শুরু থেকে পাবে না দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে। আবার মে মাসে দেশের হয়ে খেলার জন্য দল ছাড়বেন জশুয়া লিটল।

সানরাইজার্স হায়দরাবাদ: দলের তিন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এইডেন মারক্রাম, মার্কো জানসেন ও হেনরিখ ক্লাসেনকে মৌসুমের শুরু থেকে পাবে না হায়দরাবাদ।

পাঞ্জাব কিংস: একই সমস্যা পাঞ্জাবেরও। তারা কাগিসো রাবাদাকে শুরু থেকে পাবে না।

লখনৌ সুপার জায়ান্টস: আইপিএলের শুরু থেকে দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারকে পাওয়া যাবে না। তার মধ্যে লোকেশ রাহুলদের দলের ওপেনার কুইন্টন ডি ককও রয়েছেন।

দিল্লি ক্যাপিটালস: মৌসুমের শুরু থেকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না দিল্লি। মে মাসে আবার দল ছেড়ে যাবেন তিনি। মৌসুমের শুরু থেকে লুঙ্গি এনগিদি ও অ্যানরিখ নরকিয়াকেও পাবে না দিল্লি শিবির।

৩১ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাট টাইটান্স। আহমেদাবাদে মুখোমুখি হব এই দু’দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat