×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৩
  • ৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জার্মানির অর্থ ও জ্বালানি মন্ত্রী রবার্ট হ্যাবেক সোমবার ইউক্রেনের যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন নিয়ে আলোচনা করতে কিয়েভে আকস্মিক সফর করেছেন।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেছেন  যে, হ্যাবেক ইউক্রেনের রাজধানীতে  পৌঁছেছেন। তবে নিরাপত্তার কারণ উল্লেখ করে আর বিস্তারিত জানাতে অস্বীকার করেন। খবর এএফপি’র।
জার্মান মিডিয়া জানিয়েছে, হ্যাবেক একটি  ছোট ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে  ট্রেনে কিয়েভ গেছেন।
জার্মানির সর্বাধিক বিক্রিত বিল্ড সংবাদপত্র জানায় হ্যাবেক কিয়েভ ট্রেন  স্টেশনে সাংবাদিকদের বলেন, তিনি ইউক্রেনকে এই সংকেত দিতে  সেখানে গিয়েছেন যে,    ‘আমরা বিশ্বাস করি বিজয় এবং এর পুনর্গঠন হবে।’। হ্যাবেককে উদ্ধৃত করে সংবাদত্রটিতে বলা হয়েছে, ইউক্রেন ভবিষ্যতে অর্থনৈতিকভাবে শক্তিশালী অংশীদার হবে।
রাশিয়ার আগ্রাসনের এক বছর পর এই প্রথম জার্মানির ভাইস-চ্যান্সেলর  হ্যাবেক ইউক্রেন সফর করছেন।
চ্যান্সেলর ওলাফ  শোলজ ও পররাষ্ট্রমন্ত্রী আনালেনা  বেয়ারবকসহ আরও অনেক জার্মান কর্মকর্তা ইতোমধ্যেই সফর করেছেন।
হ্যাবেকের সাথে সফরকারীদের মধ্যে রয়েছেন ফেডারেশন অফ জার্মান ইন্ডাস্ট্রিজের (বিডিআই) প্রধান সিগফ্রাইড রাসওয়ার্ম। তিনি বলেন এই সফর ইউক্রেনীয়দের  সংকেত দিচ্ছে যে জার্মান অর্থনীতি তাদের পাশে দাঁড়িয়েছে।
বিশ্বব্যাংক অনুমান করছে যে ইউক্রেনের পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য কমপক্ষে ৪১১ বিলিয়ন ডলার (৩৮০ বিলিয়ন ইউরো) প্রয়োজন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat