×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৩
  • ৯৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুবকদের নিয়ে সৃজনশীল ও উদ্ভাবনী নতুন উদ্যোগে সহায়তা করার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন ও স্টার্টআপ বাংলাদেশ এই সরকারি দুই সংস্থা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
আজ এসএমই’র আইসিটি বিভাগে ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং স্টার্টআপ বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। 
এসময় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। 
অনুষ্ঠানে জানানো হয়, নতুন উদ্যোক্তা সৃষ্টিও ফাউন্ডেশনের অন্যতম কাজ। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন বিদ্যমান এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ, প্রযুক্তি সহায়তা ও অর্থায়নের সুযোগ সৃষ্টিসহ নানা কর্মসূচি  বাস্তবায়ন করছে। ‘স্টার্টআপ’ নতুন উদ্যোক্তা সৃষ্টির একটি অন্যতম মাধ্যম। বর্তমানে বাংলাদেশের তরুণ সমাজ একটি অংশ নতুন উদ্যোগ ও স্টার্টআপের দিকে ঝুঁকছে। চাকরির পেছনে সময় নষ্ট না করে তরুণ-তরুণীরা তাদের সৃজনশীল, উদ্ভাবনীমূলক ও প্রযুক্তি সহায়ক উদ্যোগকে সার্থক করে তুলতে যৌথভাবে কাজ করতে পারে এসএমই ফাউন্ডেশন ও স্টার্টআপ বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat