×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৮
  • ৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় আজ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ট্যাব বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান দপ্তরের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা পরিসংখ্যান আজিমুল ইসলাম।
এসময় উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর মোট ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ বিতরণ করা হয়।  
অনুষ্ঠানে ৪১ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat