×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৪-১০
  • ৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুয়েত রোববার একটি নতুন সরকারের নাম ঘোষণা করেছে। পার্লামেন্ট এবং নির্বাহী বিভাগের মধ্যে গভীর রাজনৈতিক সংকটের তিন বছরের মধ্যে দেশটিতে এটি সপ্তম সরকার। খবর এএফপি’র।
উপসাগরীয় একমাত্র এ আরব রাষ্ট্রে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা রয়েছে। এরফলে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ কুয়েতের সংস্কার কাজ আটকে রয়েছে।
এমন অস্থির পরিস্থিতিতে আগের সরকার দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় গত জানুয়ারিতে পদত্যাগ করে।
১৯৬২ সালে কুয়েতে পার্লামেন্ট ব্যবস্থা চালু করা হলেও বারবার রাজনৈতিক সংকটের কারণে দেশটি এক্ষেত্রে একেবারেই এগুতে পারেনি।
সরকার রোববার তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, ‘শেখ আহমদ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহ’র নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য আমিরের পক্ষ থেকে একটি ফরমান (বৈধ) জারি করা হয়েছে।’
১৪ সদস্যের মন্ত্রিসভায় বাদের আল-মুল্লা পরিচালিত বৈদেশিক বিষয়ের গুরুত্বপূর্ণ পোর্টফোলিওগুলো অপরিবর্তিত রয়েছে। সরকারে নারীরা গণপূর্ত এবং সামাজিক বিষয়ক বিভিন্ন পদ পেয়েছে।
কুয়েতে প্রচুর তেল সম্পদ থাকা সত্ত্বেও ধারাবাহিক রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দেশটিতে হাসপাতাল ও শিক্ষা পরিষেবাগুলো মুখ থুবড়ে পড়েছে।
কুয়েতের ক্ষমতাসীন আল-সাবাহ পরিবারের পছন্দের মন্ত্রিপরিষদ এবং নির্বাচিত আইনপ্রণেতাদের মধ্যে ক্রমাগত দ্বন্দের কারণে দেশটি ভোগান্তির মধ্যে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat