×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৪-২১
  • ৯৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১শ উইকেট শিকারে বিশ^রেকর্ড গড়লেন নেপালের স্পিনার সন্দ্বীপ লামিচান। এত দিন  এই রেকর্ডের মালিক ছিলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।
আজ এসিসি প্রিমিয়ার কাপের সপ্তম ম্যাচে ওমানের বিপক্ষে ম্যাচে ৮ ওভারে ৪৫ রানে ৩ উইকেট নেন লামিচান। ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম ম্যাচে ১শ উইকেট পূর্ণ করেন লামিচান। যা ওয়ানডেতে দ্রুততম ১শ উইকেট।
এত দিন এই বিশ^রেকর্ডটি দখলে রেখেছিলেন রশিদ। ৪৪ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে ১শ উইকেট পূর্ণ করেছিলেন রশিদ। ২০১৮ সালের মার্চে হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে দ্রুততম ১শ উইকেট শিকারের মালিক হন রশিদ। পাঁচ বছর পর রশিদের রেকর্ড ভাঙ্গলেন লামিচান।
লামিচানের বিশ^রেকর্ডের ম্যাচে ৮৪ রানে জয় পায় নেপাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat