×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৪-২২
  • ৩৯১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশ ও জাতির মঙ্গল কামনা করে গোপালগঞ্জে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ৮ টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতের ইমামতি করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান। এ জামাতে পুরুষের পাশাপাশি নারীরা অংশ নেন।
ঈদের জামাতে জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলম, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এই জামাতে প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এরপর ঈদের দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় থানাপাড়া জামে মসজিদে এবং সকাল ৯টায় তৃতীয় জামাত গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। প্রধান জামাত ছাড়াও ১৫ মিনিট পরপর পুলিশ লাইন মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে শিশুসহ নানা বয়সের মানুষ। ঈদ জামাত উপলক্ষে জেলায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat