×
ব্রেকিং নিউজ :
প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২২
  • ১১১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদ উল ফিতরে দেশের অব্যাহত অগ্রযাত্রা ও বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শনিবার সকালে চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় নিজগ্রাম সুখবিলাসের জামে মসজিদে ঈদের জামাতে উপস্থিত হয়ে তিনি এ প্রার্থনা করেন। নামাজ শেষে হাছান মাহমুদ এলাকাবাসীর সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের নানাবিধ ব্যবস্থার কারণে মজুতদার ও অসাধু ব্যবসায়ীরা প্রতি বছর রমজান মাসে ঈদ উপলক্ষে যেভাবে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করে এবার সেভাবে বাড়াতে পারেনি। এবারের ঈদযাত্রাও অনেক স্বস্তিদায়ক হয়েছে। মানুষ অনেক শান্তিপূর্ণভাবে স্বস্তির সাথে ঈদযাত্রা করতে পেরেছে।’
চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদ বলেন, ‘পবিত্র ঈদের এই দিনে মহান ¯্রষ্টার কাছে ফরিয়াদ হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ আজ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। সেইসাথে দেশ থেকে ষড়যন্ত্র, সংঘর্ষ, হিংসা ও ঘৃণার রাজনীতি যেন চিরতরে দূরীভূত হয় এবং আমরা সবাই মিলে যেন দেশের স্বার্থকে সবার ওপরে তুলে ধরতে পারি সেই প্রার্থনা করি।’
তিনি বলেন, ‘বিশ্বের যেসব জায়গায় মুসলমানরা অসহায় নির্যাতনের শিকার, যেমন ফিলিস্তিনে যেন তাদের দাবি প্রতিষ্ঠিত হয়, মায়ানমার থেকে বিতাড়িত মুসলিমদের মায়ানমার সরকার যেন ফেরত নিয়ে যায়, সেজন্য মহান আল্লাহতা'লার কাছে প্রার্থনা করি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat