×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৩
  • ১২৪৩৩৪ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
নিহত জামাল উদ্দিন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ।
 ২৩ এপ্রিল রবিবার  সকাল ৮টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলাংজানি গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে  সংঘর্ষের  ঘটনা ঘটে।
এ সময় ঘটনা স্থলেই ১ জন নিহত হয়েছেন এবং 
এ সংঘর্ষে  ৫ জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশংকা জনক।
নিহিত জামাল উদ্দিন দত্তপাড়া এলংজানী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। ঘটনায় আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- মুকুল হোসেন (৪৫), শাহ আলম (৪৮), মোশারফ হোসেন (৭০), ইমরান হোসেন (২৩), জুলমত আলী(৬০)। 

ঘটনার পর এলাকায় দ্রুত আতংক ছড়িয়ে পরে, 
পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ । আটক কৃতদের মধ্যে দু জন মহিলাও রয়েছে । বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি সাভাবিক রয়েছে । 

 উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বিষয়টি নিশ্চিত করে
 বলেন, দত্তবাড়ি এলাংজানি গ্রামের মসজিদের পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামের দু-গ্রুফের মাঝে  বিরোধ চলে আসছিল । এক পক্ষ পুকুরটি মসজিদ কমিটির নিকট থেকে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলো । অন্য পক্ষ  রবিবার সকালে ওই পুকুরে মাছ ধরতে এলে প্রতিপক্ষ বাধা দেয় । এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে সংঘর্ষে একজন নিহত হন । তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat