×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৬
  • ৪১৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় আজ  আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  জেলা প্রশাসন নওগাঁর সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর নওগাঁ এ কর্মসূচির আয়োজন করে।  বুধবার সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল  ‘সুরক্ষিত শ্রবণ,  সুরক্ষিত জীবন’। 
পরে সেখানে পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া'র  সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ এবং সদর উপজেলা পরিষদের চেযারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।  
অন্যান্যের মধ্যে আলোচনা করেন নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান এবং অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শরিফুল ইসলাম খান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat