×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ৪৭৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশব্যাপী আওয়ামী লীগের কোটি কোটি নেতা-কর্মী-সমর্থকের হাতে যখন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম দেয়া হয়, তখন তাদের মধ্যে যে অনুরণন তৈরি হয় তা দলকে শক্তি যোগায়, দলের মধ্যে নতুন রক্ত সঞ্চালিত হয়।
তিনি বলেন, দলীয় গুরুত্বের কারণে সদস্য সংগ্রহ ও নবায়নের এই কাজটি যতœ সহকারে করতে হবে। তাহলেই আমরা সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে অনষ্ঠিতব্য নির্বাচনে আবারও ধস নামানো বিজয় অর্জন করতে পারবো।
হাছান মাহমুদ আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগ ও জেলা আওয়ামী লীগের সকল সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে রংপুর বিভাগের সন্তান হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে কার্যক্রমের সূত্রপাত হয়।
এ সময় সদস্য সংগ্রহ ও নবায়ন ফরমগুলো পূরণের পর ৩১ মে'র মধ্যে ফরমগুলোর মুড়ি কেন্দ্রীয় দপ্তরে জমা  দিতে রংপুর বিভাগের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, এটি হলে দলের পক্ষে সদস্যদের তালিকা রক্ষণাবেক্ষণে সুবিধা হয়।  
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াও বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat