×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ৩৯১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের পূর্বাঞ্চলে এএফপি’র ভিডিও সাংবাদিক আরমান সল্ডিন নিহত হয়েছেন। চাসিভ ইয়ারের কাছে মঙ্গলবার এক রকেট হামলায় তিনি নিহত হন।  
এ ঘটনার প্রত্যক্ষদর্শী এএফপি’র সাংবাদিকরা এ কথা জানিয়েছেন। গত কয়েকমাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের মূল কেন্দ্র বাখুমুতের কাছে বিকেল ৪টা ৩০ মিনিটে রকেটের আঘাতে সোল্ডিন নিহত হন। এএফপি’র এক দল সাংবাদিক ওই সময়ে ইউক্রেনের সৈন্যদের সঙ্গে ছিলেন। সে সময়ে সোল্ডিন (৩২) যেখানে শুয়ে ছিলেন তার কাছেই রকেট আঘাত হানলে তিনি প্রাণ হারান। তবে বাদবাকী সাংবাদিক অক্ষত রয়েছেন।
এএফপি চেয়ারম্যান ফেব্রিস ফ্রাইস বলেছেন, আরমানকে হারিয়ে পুরো সংস্থা বিধ্বস্ত।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সোল্ডিনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সাহসের প্রশংসা করেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এক বিবৃতিতে সোল্ডিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের কাছে চাসিভ ইয়ারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হয়েছেন।
তিনি বিশ^কে সত্য জানাতে তার জীবন উৎসর্গ করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সারাজেভোতে জন্ম নেয়া সোল্ডিন ফরাসী নাগরিক। এএফপি’র রোম ব্যুরোতে ২০১৫ সালে কাজ শুরু করেন। তিনি গত সেপ্টেম্বর থেকে ইউক্রেনে ছিলেন। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি তিনি পূর্ব ও দক্ষিণের যুদ্ধ ক্ষেত্রগুলোতে নিয়মিতই আসা যাওয়া করতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat