×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ৫৭৩৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের আগে ঘরের মাঠে আফগানিস্তানের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলংকা।
শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) ঘোষিত সূচি অনুযায়ী ২ থেকে ৭ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।  
সিরিজের প্রথম ওয়ানডে হবে ২ জুন। বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে- ৪ ও ৭ জুন। সিরিজের সবগুলো ম্যাচই হবে হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২০২০ সালের ফেব্রুয়ারির পর এই ভেন্যুতে আর কোন আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
গেল বছরের নভেম্বরে সর্বপ্রথম ও সর্বশেষ দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলেছিলো শ্রীলংকা ও আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিলো। প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৬০ রানে হারিয়ে সিরিজ শুরু করেছিলো আফগানিস্তান। বৃষ্টিতে ভেস্তে যায় দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ৪ উইকেটে জিতে সিরিজ হার এড়ায় শ্রীলংকা।
আগামী ওয়ানডে বিশ^কাপে আফগানিস্তান সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেও ব্যর্থ হয়েছে শ্রীলংকা। এজন্য ১৮ জুন থেকে জিম্বাবুয়ের মাটিতে শুরু হওয়া   বিশ^কাপ বাছাই পর্বে খেলতে হবে শ্রীলংকাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat