×
ব্রেকিং নিউজ :
টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ৬৮৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কর্মক্ষেত্রে নারী পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের সঙ্গে কাজ করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। 
বুধবার এফবিসিসিআই কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) এক প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত বৈঠকে একথা জানান সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
তিনি বলেন, ‘বাংলাদেশে নারীরা অনেক দূর এগিয়েছে, কিন্তু লিঙ্গ সমতা ও অর্থনৈতিক ক্ষমতায়নে এখনো অনেক কাজ করার বাকি আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিবদ্ধ এবং দূরদর্শী নেতৃত্বে দেশের নারীরা আগামীতে প্রতিটি ক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমি বিশ্বাস করি। এ অগ্রযাত্রাকে সমর্থন করতে বেসরকারি খাতের অভিভাবক হিসেবে এফবিসিসিআই সর্বদা প্রস্তুত আছে।’
চলমান অর্থনৈতিক সংকটে এফবিসিসিআই এর বিভিন্ন উদ্যোগের প্রসংশা করেন আইএফসি প্রতিনিধি শবনম হামিদ। তিনি বলেন, আইএফসি বাংলাদেশ বর্তমানে কর্মক্ষেত্র, লিঙ্গ, জলবায়ু চাকরি ইত্যাদিসহ বাংলাদেশের বেসরকারি খাতে মহিলাদের কর্মসংস্থানের অগ্রগতির জন্য বেসরকারি খাতের অন্তর্ভুক্তির নকশা তৈরিতে কাজ করছে। বেসরকারি খাতের অভিভাবক হিসেবে এফবিসিসিআই আইএফআইসির এই উদ্যোগে পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন, প্রীতি চক্রবর্তী, ড. নাদিয়া বিনতে আমিন এবং আইএফসি কর্মকর্তা জারিন তাসনিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat