×
ব্রেকিং নিউজ :
টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৩৮৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ভারত মহাসাগর সম্মেলন (আইওসি)-তে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতৃবৃন্দ বাংলাদেশের অগ্রগতি এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় এর অব্যাহত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা (বাংলাদেশ) আলোচনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমস্যার সমাধান করে এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে একসঙ্গে চলতে চাই।’
 রাজধানীতে ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী, জাপানের পররাষ্ট্র উপমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের সহকারী মন্ত্রীর সঙ্গে তিনটি পৃথক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা।
আলম বলেন, বাংলাদেশ এই অঞ্চলের সহযোগিতা চায় বলে ঢাকা সম্মেলনে অংশীদার দেশগুলোর মধ্যে ভালো অনুশীলন ভাগাভাগির ওপর জোর দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা সম্প্রসারণের ক্ষেত্রে ঢাকা তার অংশীদারদের সহায়তা চায়।
এক প্রশ্নের জবাবে আলম বলেন, ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফরের সময় জাপানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর বিষয় খতিয়ে দেখছে, যাতে ফলোআপের মাধ্যমে দ্রুত এসব লক্ষ্য অর্জন করা যায় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat