×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৫-২০
  • ৯৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুরকিনা ফাসোয় নতুন করে চালানো একের পর এক হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছে। এদিকে দেশটির বিভিন্ন এলাকায় জিহাদিদের হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার বিভিন্ন সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।
নিরাপত্তা সূত্র ও স্থানীয় বাসিন্দারা এএফপি’কে বলেন, একেবারে সাম্প্রতিক সহিংসতায় বুরকিনা ফাসোর বিশৃঙ্খলাপূর্ণ উত্তরাঞ্চলের বিভিন্ন গ্রামে ধারাবাহিক হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছে।
দেশটির উত্তরাঞ্চলীয় ইয়াতাঙ্গা প্রদেশে বৃহস্পতিবার অস্ত্রধারীরা তিনটি গ্রামে হামলা চালায়।
শুক্রবার স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে অস্ত্রধারী গ্রুপ পেলি, জান্না ও নঙ্গফাইর গ্রামে হামলা চালায়।’ এসব গ্রামে হামলায় ২৫ জন নিহত হয়েছে বলে তিনি জানান।
ওই বাসিন্দা জানায়, এসব হামলায় ‘অনেক মানুষ আহত হয়েছে।’
অপর একজন বাসিন্দা বলেন, মটরসাইকেলে করে আসা হামলাকারীদের স্বেচ্ছাসেবক ও সৈন্যরা ধাওয়া দেয়।
নিরাপত্তা সূত্র এ হামলার খবর নিশ্চিত করেছে। তবে তিনি মৃতের সংখ্যা ২০ জন বলে জানান।
তিনি আরো জানান, হামলাকারীদের গ্রেফতারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
এরআগে শুক্রবার জানানো হয়, এ সপ্তাহে বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের পৃথক হামলায় আরো ২০ জন নিহত হয়।
বন্দুকধারীরা সোমবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় কুল্পালোগো প্রদেশের কাওনগো গ্রামে হামলা চালায়। এতে দুই নারী ও শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়।
স্থানীয় এক কর্মকর্তা বলেন, দুই দিন পর প্রতিবেশি গ্রাম বিলগুইমদুরিতে হামলায় ১০ জন প্রাণ হারায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat