×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৫-২২
  • ৬৮৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি ঐতিহাসিক  পোস্ট অফিসে ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে যায়। কর্মকর্তারা সোমবার একথা জানান।
ফায়ার প্রোটেকশন ব্যুরো জানায়, রোববার গভীর রাতে আগুন লাগার পর ৮০টিরও বেশি ফায়ার সার্ভিসের গাড়ি কয়েক দশকের পুরনো ঐতিহাসিক পোস্ট অফিসের স্থানে পাঠানো হয়। খবর এএফপি’র ।
নিও-ক্লাসিক্যাল ম্যানিলা সেন্ট্রাল পোস্ট অফিসের আগুনের শিখা ঘন, কালো ধোঁয়া কয়েকশ’ মিটার আকাশে ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের সাত ঘণ্টার বেশি সময় লাগে। পোস্টমাস্টার জেনারেল লুইস কার্লোস ডিজেডবিবি রেডিওকে বলেন, ‘বেসমেন্ট থেকে পঞ্চম তলা পর্যন্ত পুরো ভবনটি পুড়ে গেছে।’ তিনি জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণ আনতে রাজধানী জুড়ে দমকল কর্মীদের মোতায়েন করা হয়। একজন স্বেচ্ছাসেবক দমকলকর্মী সামান্য আহত হয়।
পোস্ট অফিসের ওয়েবসাইটের তথ্য অনুসারে, মূলত ১৯২৬ সালে পোস্ট অফিসটি নির্মিত হয়েছিল। পোস্ট অফিসটিকে এক সময় ম্যানিলার ‘সবচেয়ে বড় ভবন’ হিসেবে বিবেচনা করা হতো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ধ্বংস হয়ে যায়। তবে, মার্কিন বাহিনী জাপানি দখলদার বাহিনীর কাছ থেকে রাজধানী পুনরুদ্ধার করার পর ১৯৪৬ সালে এটি পুননির্র্মিত হয়।
ফিলিপাইন জাতীয় যাদুঘর ২০১৮ সালে ভবনটিকে একটি ‘গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ’ হিসেবে ঘোষণা করে।
কার্লোস বলেন, চিঠি, পার্সেল এবং ডাক সংস্থার পুরো স্ট্যাম্প  ভবনে সংগৃহীত ছিল এবং ধ্বংস হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat