×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৫-২৫
  • ২২০২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলম্বিয়া ও পানামা সীমান্তবর্তী ক্যারিবীয়র একটি প্রত্যন্ত অঞ্চলে বুধবার সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬ ভাগ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পানামার কর্মকর্তারা জানান, ভূমিকম্পটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পানামার পূর্বাঞ্চলীয় পুয়ের্তো ওবালদিয়া শহর উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে।
কলম্বিয়া ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কোন ধরনের সুনামির সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছে।
পানামার ন্যাশনাল সিভিল প্রটেকশন সিস্টেম (সিনাপ্রোক) জানায়, ভূমিকম্পটি রাজধানী পানামা সিটি ও এর পার্শ্ববর্তী পশ্চিম অঞ্চল এবং ক্যারিবীয়র গুনা ইয়ালা অঞ্চলসহ পানামাজুড়ে অনুভূত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সীমান্তের উভয় পাশে শক্তিশালী কম্পনের কথা জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat