×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৪
  • ৬৭১৯১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা পৌর পানির ট্যাংক এলাকায়  আজ সিএনজি অটোরিকশা  ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা আজমিরীগঞ্জের আনন্দপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মুসা মিয়া (৬০), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়া গ্রামের আজিজুর রহমানের ছেয়ে জিয়াউর রহমান ও চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজি অটোরিকশা চালক রফিক মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়,  আজ সকালে হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মডার্ন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সাথে উল্লেখিতস্থানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে সিএনজি অটোরিকশার  চালকসহ  তিন জন নিহত হয়। সিএনজি অটোরিকশা ও বাস রাস্তা থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন এর সহায়তায় শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশন এর একটি টিম ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম কামাল জানান, নিহদের লাশ হাসপাতালে রয়েছে। বাস ও সিএনজি অটোরিকশা  উদ্ধারের চেষ্টা চলছে। ঘাতক বাস চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat