×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৬
  • ৩৭৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানে আত্মঘাতি হামলায় একজন অস্থায়ী প্রাদেশিক গভর্ণর নিহত হয়েছেন। কর্মকর্তারা এ খবর জানান।ইসলামিক স্টেট গ্রুপের দাবি করা একই ধরনের হামলায় ওই অঞ্চলের একজন পুলিশ প্রধান নিহত হওয়ার কয়েক মাস পর মঙ্গলবার নতুন এ হামলার ঘটনা ঘটল।
বাদাখশানের অস্থায়ী গভর্ণর নিসার আহমেদ আহমাদিকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। প্রাদেশিক রাজধানী ফায়জাবাদে এ হামলার ঘটনা ঘটে। নিসার আহমেদ আহমাদি গত মাসে ডেপুটি গভর্ণর থেকে অস্থায়ী গভর্ণর হয়েছিলেন।
হামলায় গাড়ির চালক নিহত ও আরো ছয়জন আহত হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি।
মার্কিন সমর্থিত সরকারকে হটিয়ে তালেবান ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতির নাটকীয় উন্নতি ঘটলেও আইএস এখনও হুমকি হিসেবে রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat