×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৬
  • ৩৩২৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, আলেম ওলামাদের নেতৃত্বেই দেশ থেকে সন্ত্রাস ও উগ্রবাদ চিরতরে দূর করতে হবে। এজন্য, তিনি জুমার খুতবায় ‘সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির বয়ান’ করার জন্য আলেম ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) বায়তুল মুকাররম মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক নির্মূল ও দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওলামা-মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। 
ইসলাম কখনোই উগ্রবাদকে সমর্থন করে না, একথা উল্লেখ করে ফরিদুল হক খান বলেন, ‘দেশের সাড়ে ৩ লাখ মসজিদে যে ইমামগন রয়েছেন তাঁরাই আমাদের বড় শক্তি। আলেমরা হলেন এ দেশের বাতিঘর।’ তিনি বলেন, দেশের অভ্যন্তরে কতিপয় গোষ্ঠী ধর্ম নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচার রুখে দিতে দেশের আলেম সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সরকার আলেম-ওলামাদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। ইসলাম ধর্মের সঠিক  প্রচারের লক্ষ্যে বর্তমান সরকার প্রতিটি জেলা-উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের লক্ষ্যে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকার  প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে  প্রধানমন্ত্রী ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। 
অন্যান্যের মধ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোঃ মনিরুজ্জামান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat