×
ব্রেকিং নিউজ :
১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৭
  • ৮১৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন সৌদি যুবরাজের সাথে মানবাধিকার নিয়ে আলোচনা করেছেন।যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের সাথে সম্পর্ক জোরদারে তেল সমৃদ্ধ দেশটিতে তিন দিনের সফরে এসে মঙ্গলবার উভয়ের মধ্যে এ আলোচনা হয়।
সফরকালে ব্লিংকেন সুদান ও ইয়েমেনে সংঘাত নিরসনের প্রচেষ্টার ওপরও আলোকপাত করবেন।  সৌদি আরবের কার্যত নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ব্লিংকেনের খোলামেলা, আন্তরিক আলোচনা হয়েছে যেখানে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক ইস্যুসমূহ স্থান পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানান।এক ঘন্টার ৪০মিনিটের বৈঠকে  ব্লিংকেন সাধারণ ও নিদিষ্ট উভয়ক্ষেত্রেই মানবাধিকারের বিষয়টি তুলে ধরেন বলে কর্মকর্তা জানিয়েছেন।ব্লিংকেন লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দায় মঙ্গলবার সন্ধ্যায় অবতরণ করেন। উপসাগরীয় সহযোগিতা পরিষদে যোগ দিতে বুধবার তিনি রিয়াদে যাচ্ছেন। উল্লেখ্য, ব্লিংকেন এমন একটা সময়ে সৌদি আরব সফরে এলেন যখন মধ্যপ্রাচ্যে দৃশ্যমান বেশ কিছু পরিবর্তন ঘটছে। চলতি বছর মার্চে আঞ্চলিক দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে ক’ূটনৈতিক সম্পর্ক পুন:প্রতিষ্ঠায় চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের প্রভাব দিন দিন বাড়ার প্রেক্ষাপটেও ব্লিংকেন এ সফরে এলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat