×
ব্রেকিং নিউজ :
বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট সি: ট্রাম্প রুশ হামলায় ওডেসায় নিহত ১ : সামরিক প্রশাসন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ভাঙা প্রেম জোড়া,গায়ক অসীম আজহার ও অভিনেত্রী হানিয়া আমিরের ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৮
  • ৩৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান তথ্য কমিশনার (সিআইসি) ড. আবদুল মালেক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে তথ্য অধিকার আইন অনুযায়ী স্ব স্ব কর্তৃপক্ষকে স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশের আহবান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ‘তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও জনঅবহিতকরণ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
সিআইসি ড. আবদুল মালেক আরো বলেন, জনগণের তথ্য অধিকার প্রাপ্তির লক্ষ্যে বর্তমান সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস করে। আইনটি জনবান্ধব। জনগণ আইনটি ব্যবহার করে তার প্রয়োজনীয় তথ্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেতে পারেন।
বিশুদ্ধ ও সঠিক তথ্যের অবাধ প্রবাহের ওপর গুরুত্বারোপ করে সিআইসি বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হলে রাষ্ট্রযন্ত্রের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।  
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat