×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৯
  • ২৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি বিদ্যুতের বদলে জনগণকে খাম্বা দিয়েছিল। বিদ্যুতের দাবি করায় জনগণের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে। আর তাই তাদের মুখে বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে কথা বলা কোনভাবেই  মানায় না।
আজ শুক্রবার দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন ও অসহায়দের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের জন্য বিএনপির আমলে কৃষকের জীবন দিতে হয়েছে। বিএনপি-জামায়াত শাসনামলে দেশের বিদ্যুৎ খাতকে যেভাবে পিছিয়ে দেওয়া হয়েছিল, তা নজিরবিহীন, যা পৃথিবীর আর কোথাও দেখা যায়নি। এখন আর কাউকে বিদ্যুতের জন্য জীবন দিতে হয় না।’
এনামুল হক শামীম বলেন, ক্ষমতার জন্য বিএনপি এখন দিশেহারা। ক্ষমতার যাওয়ার জন্য তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সমাবেশের নামে দেশে অরাজকতা সৃষ্টি করে ব্যর্থ হয়েছে। এদেশের মানুষ গণবিচ্ছিন্ন আগুন সন্ত্রাসীদের দল বিএনপিকে প্রত্যাখান করছে। স্বাধীনতা বিরোধী ও রাজকারদের পুর্নবাসনকারী বিএনপি কোনোদিন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না।
সকালে উপমন্ত্রী নড়িয়ার পন্ডিতসার টিএম গিয়াসউদ্দিন মহাবিদ্যালয়ের বিজয়-৭১ ভবনের উদ্বোধন ও তার মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে পন্ডিতসার টিএম গিয়াসউদ্দিন মহাবিদ্যালয়ের মেধাবী ও গরিব শিক্ষার্থীদের মাঝে ১ লাখ টাকা বিতরণ করেন। বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি সখিপুরের ২০৮ জন মেধাবী শিক্ষার্থীকে আইপ্যাড বিতরণ ও অসহায় ৩৬ টি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে নগদ টাকা বিতরণ করেন।
এসময় উপমন্ত্রীর সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন ও সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat