×
ব্রেকিং নিউজ :
১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট
  • প্রকাশিত : ২০২৩-০৬-১১
  • ৩১৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মরক্কোর বাণিজ্যিক রাজধানী কাসাব্লাঙ্কার কাছে একটি টেক্সটাইল কারখানার আংশিক ধসে পাঁচজন নিহত হয়েছে। শনিবার একটি শ্রমিক ইউনিয়ন এ কথা জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে টিট মেলিল শহরে বৃহস্পতিবার সকালে এই ঘটনায় দুইজন নিহত এবং পাঁচজন ‘গুরুতরভাবে আহত’ হয়েছে।
শনিবার এক বিবৃতিতে ডেমোক্রেটিক কনফেডারেশন অফ লেবার-এর টেক্সটাইল ও পোশাক শাখা বলেছে, ‘ট্র্যাজেডিতে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, তারা ‘ফ্যাক্টরির উপরে চারটি অতিরিক্ত মেঝে নির্মাণের কাজ করছিল, এমন পরিস্থিতিতে যা মৌলিক নিরাপত্তা বিধিগুলি পূরণ করে না।’
শ্রমিক ইউনিয়ন এই নির্মান কাজের অনুমোদনদানকারী কর্মকর্তাসহ দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমএপি বৃহস্পতিবার জানিয়েছে কী কারণে ধসে পড়েছে সে বিষয় তদন্ত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat