×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৫
  • ৯৭৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে । এঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সলঙ্গা থানার নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল এলাকার মান্নান মন্ডলের স্ত্রী চান বানু (৫০), সদর উপজেলার ফজল খাঁন রোড এলাকার রিপন শেখ এর স্ত্রী ডলি আক্তার (২৫) ও তার ছেলে ৭ মাস বয়সী শিশু নিহাল শেখ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, যাত্রীবাহী একটি সিএসজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো। এসময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী বাস সিএসজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় সিএনজিতে থাকা অন্য যাত্রীদেরকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলের মৃত্যু হয়। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি চালিত অটোরিকশাটি থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat