×
ব্রেকিং নিউজ :
বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট সি: ট্রাম্প রুশ হামলায় ওডেসায় নিহত ১ : সামরিক প্রশাসন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ভাঙা প্রেম জোড়া,গায়ক অসীম আজহার ও অভিনেত্রী হানিয়া আমিরের ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৫
  • ৪৭৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদের আগে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া ঈদের ৭ দিন আগে থেকে ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বিআরটিএ'র কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে প্রস্তুতিমূলক সভায় তিনি এ নির্দেশ দেন।
সভা শেষে ওবায়দুল কাদের বলেন, গত রমজানে ভালো ঈদযাত্রা হয়েছে। সমন্বয় ভালো ছিল। কিন্তু কোরবানির ঈদ চ্যালেঞ্জিং। এজন্য নজরদারি বাড়াতে হবে। ঈদের আগে দুর্ঘটনা কমলেও, ফিরতি যাত্রায় বেশি হয়। কারণ নজরদারি কম। বিষয়টি খেয়াল রাখা দরকার।
সেতুমন্ত্রী বলেন, রোজায় বৃষ্টির বিড়ম্বনা ছিল না। তবে এবারের ঈদে পশুবাহী গাড়ি, ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন, কোরবানীর হাট, এসব চ্যালেঞ্জ রয়েছে। বৃষ্টি হলে গাড়ির গতি কমে যায়। সড়কে গর্ত হবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে, না হলে বেড়ে যানজট হবে বলে সতর্ক করেন মন্ত্রী।  
ওবায়দুল কাদের বলেন, হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ দরকার। মহাসড়কের পাশে পশুর হাট বসানোর প্রবনতা কমেছে। ওবায়দুল কাদের বলেন, বিশেষ নজর দিতে হবে গাজীপুরে বিআরটি প্রকল্প, যেটি আমাদের গলার কাটা। এক পশলা বৃষ্টিতে সমস্যা হয়। এমনিতেই দুর্ভোগের কারণ। পোশাক শ্রমিকদের ছুটির ক্ষেত্রে গার্মেন্টসে সমন্বয় করতে হবে।
তিনি বলেন, সড়কের ছুটি বন্ধ করবো না। কিন্ত অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। বগুড়া পর্যন্ত ঝুঁকি আছে। পাঁচদিন আগে বন্ধ করতে হবে সড়কের কাজ। ঈদের আগে পরে সাত দিন ২৪ ঘন্টা খোলা থাকবে সিএনজি স্টেশন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat