×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৭
  • ৭২৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আন্দোলন মানে জনগণের সম্পৃক্ততা থাকে। জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবিচ্ছিন্ন হয়ে এবং সত্যিকারের ইস্যু ছাড়া কোন আন্দোলন হয় না। 
তিনি বলেন, জনবিচ্ছিন্ন থেকে কোন দল আন্দোলন করতে পারে না। সে কারণে বিএনপির আন্দোলনের কোন ভিত্তি নেই। তারা শুধুমাত্র হাঁকডাকে সীমাবদ্ধ থাকে।
আজ চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গনি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের রানার্স আপ দলের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যারা অতীতে গণতন্ত্রকে হত্যা করেছে, স্বৈরশাসন ও কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, যারা গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে- তাদের হাতে কখনো গণতন্ত্র নিরাপদ নয়, ছিলোও না। 
বর্তমান সরকার ক্রীড়ার উন্নয়নে কাজ করছে- উল্লেখ করে তিনি বলেন, সুস্থ মন ও সুস্থ দেহের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা প্রতিটি বিদ্যালয়ে চলমান রাখতে হবে। 
বিজয়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা চাঁদপুরের জন্য একটি গৌরব অর্জন করেছো। তোমাদের সকলের জন্য একটি বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করা হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নকীবুল ইসলাম চৌধুরী ও বিদ্যালয় প্রধান শিক্ষক  মোঃ আব্বাস উদ্দিন। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. রনজিত রায় চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টুর্নামেন্টে গণি মডেল উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে ফাইনাল খেলায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে মন্ত্রী বিদ্যালয়ের প্রত্যেক খেলোয়াড়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat