×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৬-৩০
  • ৪৫৭০৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সে পুলিশ কর্তৃক এক কিশোরের ওপর গুলির ঘটনাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় রাতের মতো অস্থিরতা চলে। ঘটনার জেরে আরও সহিংস বিক্ষোভ প্রতিরোধে সেখানে হাজার হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
মঙ্গলবার সকালে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে ১৭ বছর বয়সী একজনকে বুকে গুলি করার পর প্যারিসের আশপাশের উপকন্ঠে প্রায় ২,০০০ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হলে রাতভর প্যারিসের উপকন্ঠে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়, ৩১ জন গ্রেপ্তার এবং ২৪ জন পুলিশ কর্মকর্তা আহত হয়। খবর এএফপি’র।
পুলিশ জানায়, বুধবার রাতের বেলা, পশ্চিম উপশহর নান্টেরেতে,যেখানে গুলি করা হয়েছিল সেখানে সেইসাথে প্যারিসের পশ্চিমে হাউটস-ডি-সেইন অঞ্চলের অন্যান্য কমিউন এবং পূর্বাঞ্চলীয় ডিজন নগরী আবর্জনার বিনগুলোয় আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আতশবাজি পোড়ানো হয়।
রাজধানীর দক্ষিণে এসসোনে অঞ্চলে একদল লোক যাত্রীদের নামানোর পর একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
এক পুলিশ সূত্র জানায়, দক্ষিণাঞ্চলীয় নগরী টুলুসে বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হলে জবাবে পুলিশ ও দমকলকর্মীরা প্রজেক্টাইল ছুঁড়লে আকাশে ঘন কালো ধোঁয়া উড়ে।
পুলিশ মধ্যরাতের পরপরই জানায়, সারাদেশে প্রায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে কিশোরের মৃত্যুতে ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেসহ সেলিব্রিটিরা।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেইলে সফরকালে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘একজন যুবকের মৃত্যু ক্ষমার অযোগ্য এবং এই ব্যাপারে কোন প্রকার ঠাড় দেয়া দেওয়া যাবেনা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat